গুইমারায় ইউপিডিএফ সংগঠক ঝিমিত চাকমা গুলিবিদ্ধ অবস্থায় আটক
গুইমারায় ইউপিডিএফ সংগঠক গুলিবিদ্ধ অবস্থায় আটক

খাগড়াছড়ির গুইমারায় প্রসীতখীসা সমর্থিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) উপজেলা সংগঠক ঝিমিত চাকমাকে (৫০) গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার পাইনংপাড়া এলাকা থেকে আইনশৃঙ্খলাবাহিনী আহত অবস্থায় তাকে আটক করে।

ঘটনার বিবরণ

গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ইত্তেফাক ডিজিটালকে ওসি বলেন, শুক্রবার সকালে গুইমারার হাফছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাইনংপাড়া এলাকায় প্রতিপক্ষের সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে বন্দুকধারীরা পালিয়ে যায়।

আটক ও চিকিৎসা

এসময় ঘটনাস্থলে প্রতিপক্ষের গুলিতে আহত হয়ে পড়ে থাকা অবস্থায় ঝিমিত চাকমা নামে একজনকে আটক করা হয়। পরে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রয়োজনীয় চিকিৎসা করানো হয়েছে। ওসি আরও জানান, ঝিমিত চাকমা ইউপিডিএফের প্রসীত গ্রুপের সংগঠক। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ