বগুড়ায় রাইসমিল মালিককে হাত-পা বেঁধে হত্যা, ট্রান্সমিটার লুট
বগুড়ায় রাইসমিল মালিক হত্যা, ট্রান্সমিটার লুট

বগুড়ার শিবগঞ্জে এক রাইসমিল মালিককে হাত-পা বেঁধে হত্যা করে তিনটি বৈদ্যুতিক ট্রান্সমিটার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী (৭০) ফেনিগ্রাম পূর্বপাড়া গ্রামের মৃত কছিরউদ্দীনের ছেলে।

ঘটনার বিবরণ

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, প্রতিদিনের মতো রাতে নিজের রাইসমিলেই ঘুমিয়ে ছিলেন মোহাম্মদ আলী। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা মিলের পেছনের দিক দিয়ে ভেতরে প্রবেশ করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করে। এরপর মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সমিটার লুট করে পালিয়ে যায়।

মরদেহ উদ্ধার

সোমবার সকালে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা রাইসমিলে গিয়ে বিছানায় হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তদন্ত শুরু

ওসি শাহীনুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ