ফিফার নাটকীয় সিদ্ধান্তে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত, বেলজিয়াম ক্ষুব্ধ
বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত, বেলজিয়াম ক্ষুব্ধ

বসনিয়ার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে লাল কার্ড পাওয়া যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত করেছে ফিফা। নাটকীয় এই সিদ্ধান্তের ফলে সোমবার বেলজিয়ামের বিপক্ষে শেষ ১৬-এর ম্যাচে খেলতে পারবেন তিনি। ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে এই স্থগিতাদেশ দিয়েছে, যা মার্কিন শিবিরে বড় স্বস্তি এনে দিয়েছে।

ট্রাম্পের ফোনকলের পর ফিফার সিদ্ধান্ত

নিউইয়র্ক টাইমসসহ একাধিক গণমাধ্যমের খবর, এই সিদ্ধান্ত এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানোর পর। ফিফার ডিসিপ্লিনারি কমিটি পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে বলে ২৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে।

বেলজিয়ামের প্রতিক্রিয়া

ফিফার সিদ্ধান্তে স্তম্ভিত বেলজিয়ামের ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। এক বিবৃতিতে আরবিএফএ জানিয়েছে, ‘বালোগুনকে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচে খেলার যোগ্য ঘোষণা করার সিদ্ধান্তে আরবিএফএ স্তম্ভিত। অংশগ্রহণকারী সব দলের ন্যায্য অধিকার রক্ষা এবং আমাদের খেলায় ফেয়ার প্লের মৌলিক নীতিগুলো সংরক্ষণ করার লক্ষ্যে সম্ভাব্য সব বিকল্প খতিয়ে দেখছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া ফিফার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ব্যঙ্গ করে বলেন, ‘আমি জানতাম না যে ফিফা বিশ্বকাপে ৫ জুলাই এখন ১ এপ্রিল হয়ে গেছে, আর আজ এপ্রিল ফুল দিবস।’

গোলরক্ষক কোর্তোয়ার প্রতিক্রিয়া

বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ম্যাচের মাত্র এক দিন আগে বালোগুনকে খেলার অনুমতি দেওয়ার ব্যাপারটিকে বিস্ময়কর বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘যদি সিদ্ধান্তটি আরও আগে নেওয়া হতো, তাহলে হয়তো আমরা মানসিকভাবে আরও ভালোভাবে প্রস্তুত হতে পারতাম।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফিফার শুনানি প্রক্রিয়া

ফিফা যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন ও বেলজিয়ান ফুটবল ফেডারেশন-উভয় পক্ষকেই সোমবার স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত লিখিত বক্তব্য জমা দেওয়ার সময় দিয়েছে। তবে বেলজিয়ামের অভিযোগ, ফিফা যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে, তার আনুষ্ঠানিক নথি এখনো তাদের দেওয়া হয়নি এবং সেটি প্রকাশও করা হয়নি। মামলাটি শুনানির জন্য ফিফার আপিল কমিটির একজন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্ভাব্য স্বার্থের সংঘাত এড়াতে তিনি উয়েফা বা কনকাকাফভুক্ত কোনো সদস্য ফেডারেশনের প্রতিনিধি নন। সোমবার সকালের মধ্যে উভয় পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে হবে। ম্যাচ শুরুর আগেই রায় আসতে পারে, তবে এমন নিশ্চয়তা ফিফা বেলজিয়ামকে দেয়নি।