পুলিশ প্রশাসনে বড় রদবদল: ৯ ডিআইজি ও এসপি বদলি
পুলিশ প্রশাসনে বড় রদবদল: ৯ কর্মকর্তা বদলি

পুলিশ প্রশাসনে নতুন করে রদবদল করেছে সরকার। এ দফায় পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৬ জন ডিআইজি ও ৩ জন পুলিশ সুপার।

রোববার প্রজ্ঞাপন জারি

রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডিআইজি পদে বদলি

এক প্রজ্ঞাপনে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ ছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এসপি পদে বদলি

অন্য প্রজ্ঞাপনে তিনজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। এর মধ্যে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠীর পুলিশ সুপার, ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে ফরিদপুরের পুলিশ সুপার এবং ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলামকে সিআইডির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ