ময়মনসিংহের ত্রিশালে একটি মসজিদের ইমামের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের পর উপজেলার মোক্ষপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমামের নাম সাইফুল ইসলাম খোকা। তার বাড়ি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সাপখালী গ্রামে।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ফরহাদ জানান, জুমার নামাজের আধাঘণ্টা পর মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে তিনি শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে জানালা দিয়ে তাকিয়ে দেখতে পান ইমাম মেয়েটিকে ঝাপটিয়ে ধরে আছে। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে অভিযুক্তকে আটক করা হয়।
পুলিশের পদক্ষেপ
খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয়। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, এলাকাবাসির খবরের প্রেক্ষিতে অভিযুক্ত ইমামকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার মামলা করেছেন।
এলাকায় চাঞ্চল্য
উল্লেখ্য, ২০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই উপজেলায় চারজন ইমাম আটকের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



