কুমিল্লার দেবিদ্বারে এক প্রবাসীর স্ত্রীর ঘরে ‘আপত্তিকর অবস্থায়’ প্রধান শিক্ষক মো. মুক্তল হোসেন (৫০) জনতার হাতে আটক হয়েছেন। তাকে উত্তম মাধ্যম দিয়ে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টায় উপজেলার বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
মো. মুক্তল হোসেন দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্থানীয়রা জানান, উপজেলার ঊজানীজোড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী (৩০) একটি স্কুলে শিক্ষকতা করেন। সেই সূত্র ধরে প্রধান শিক্ষকের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ওই নারীর ঘরে প্রায়ই রাতে আসা-যাওয়া করতেন মুক্তল। বিষয়টি লক্ষ করে স্থানীয়রা পাহারা দেওয়া শুরু করেন।
আটক ও উত্তম মাধ্যম
মঙ্গলবার রাতে মুক্তল ওই নারীর ঘরে ঢুকলে গ্রামবাসী ঘরটি ঘেরাও করে। পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনি স্থানীয়দের হাতে আটক হন। পরে তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়। মুক্তলকে আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়, কিন্তু তার আগেই এলাকার একটি মহল তাকে চিকিৎসার নামে সরিয়ে নেয়।
পুলিশের বক্তব্য
দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা জানায়, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাকে পাওয়া যায়নি।’
প্রবাসী স্বামীর দাবি
ওই নারীর প্রবাসী স্বামী দাবি করেছেন, শিক্ষক মুক্তল পারিবারিক একটি বিষয়ে তার স্ত্রীর কাছে গিয়েছিলেন। তবে স্থানীয়দের বক্তব্য ভিন্ন।



