ব্রাজিলের দুঃসংবাদ: পাকুয়েতার বিশ্বকাপ শেষ হওয়ার শঙ্কা
ব্রাজিলের দুঃসংবাদ: পাকুয়েতার বিশ্বকাপ শেষের শঙ্কা

জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিতের খুশির মধ্যেই দুঃসংবাদ শুনেছে ব্রাজিল। দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকুয়েতার চোট নিয়ে সংশয় বেড়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইঙ্গিত দিয়েছে, পাকুয়েতার হয়ত বিশ্বকাপ শেষ!

পাকুয়েতার চোটের বিবরণ

সোমবার শেষ ষোলো নিশ্চিতের লড়াইয়ে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়তে হয় পাকুয়েতাকে। সেদিন তিনি খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন। তার বদলে নামেন তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক।

মঙ্গলবার সিবিএফ জানিয়েছে, পরীক্ষায় পাকুয়েতার বাঁ উরুর পেছনের পেশিতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে। তবে তিনি কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও পুনর্বাসন

সিবিএফ এক বিবৃতিতে বলেছে, “জাতীয় দলের মেডিকেল দলের তত্ত্বাবধানে তার নিবিড় চিকিৎসা চলবে। যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর লক্ষ্যেই এই চিকিৎসা দেওয়া হবে।”

ব্রাজিল শিবিরে নতুন দুশ্চিন্তা

এর আগে রাফিনিয়ার ইনজুরি নিয়ে চিন্তায় ছিল ব্রাজিল শিবির, এবার পাকুয়েতার চোট তাতে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোচ কার্লো আনচেলত্তিকে এবার নতুন করে পরিকল্পনা সাজাতে হবে।

আগামী ম্যাচ: ব্রাজিল বনাম নরওয়ে

আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ দেশ নরওয়ে। এই নরওয়ে আবার কখনও ব্রাজিলের কাছে হারেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ