শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন হাসানুল হক ইনু
শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হতে যাচ্ছেন। এই হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

ইনুর বিরুদ্ধে নতুন মামলা

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধে গত ৩০ জুন রায় হয় হাসানুল হক ইনুর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। তবে এখানেই শেষ নয়; মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এবার আসামি হচ্ছেন তিনি।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালে রাতের আঁধারে শাপলা চত্বরে যে হত্যাযজ্ঞ ঘটে, তাতে হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মামলায় তাকেও আসামি করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহে তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করা হবে বলে জানান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযোগ

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২৬ নভেম্বর শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দেয় হেফাজতে ইসলাম। এই মামলায় এখন হাসানুল হক ইনুকে যুক্ত করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ