সাবেক এমপি আশিকা সুলতানার রিমান্ড আবারও তিন দিন বাড়ালো আদালত
সাবেক এমপি আশিকা সুলতানার রিমান্ড আবারও তিন দিন বাড়ল

মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আদালতে রিমান্ড শুনানি

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক রিমান্ডের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী শাহাবুদ্দিন রাজু রিমান্ডের তথ্য জানান।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার মিরপুর থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়। পর দিন তার সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুনরায় রিমান্ড আবেদন

রিমান্ড শেষে রবিবার তাকে আদালতে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন হোসেন। আশিকা সুলতানার পক্ষে তার আইনজীবী শাহাবুদ্দিন রাজু রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। শুনানি নিয়ে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার বিবরণ

মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়। পরে ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ