সাবেক এমপি আশিকা সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর
সাবেক এমপি আশিকা সুলতানার তিন দিনের রিমান্ড

রাজধানীর মিরপুর মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নীলফামারী-৩ আসনের (সংরক্ষিত) সাবেক এমপি আশিকা সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আল মামুন হোসাইনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ জুন) বিকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ তথ্য জানান।

রিমান্ডের পক্ষে শুনানি

রাষ্ট্রপক্ষে আইনজীবী আজিজুল হক দিদার আসামির রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানিতে তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করতে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিভিন্ন স্থানে মিছিল করাতে অর্থ যোগান দিচ্ছেন এই আসামি। তদন্তকারী কর্মকর্তার তদন্তে এসব তথ্য এসেছে। এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, সে তথ্য উদঘাটনে সাত দিনের রিমান্ড প্রার্থনা করছি।

আসামিপক্ষের আপত্তি

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার অভিযোগ

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ জুন মিরপুর ১ এর এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪০-৫০ জন সরকারবিরোধী মিছিল করে। এ সময় পুলিশের টের পেয়ে উপস্থিত আসামিরা তাদের কাছে থাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন রেখে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজে দেখা যায় আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা মিছিল করেছে।

গ্রেফতার

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে মিরপুর সাড়ে ১১ এর একটি বাসা থেকে আশিকা সুলতানাকে গ্রেফতার করে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ