সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে এবার বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সেফাতুল্লাহ আসামির উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য রেখেছেন ৬ জুলাই।

মামলার বিবরণ

প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গত বছরের ২৪ জুলাই বিচারপতি খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন। উচ্চ আদালত থেকে জামিনের পর তার খায়রুল হক কারামুক্ত হচ্ছেন বলে কয়েকবার জানান তার আইনজীবীরা। তবে নতুন নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন থাকায় কারামুক্ত হতে পারছেন না তিনি।

ঘটনার পটভূমি

মামলার বিবরণ থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ অগাস্ট দুপুরে মহাখালী সেতু ভবনের সামনে আন্দোলনকারীরা আন্দোলন করছিলেন। সেখান শাহবাগ যাওয়ার পথে তাদের ওপর হামলা, গুলিবর্ষণ, ককটেল, হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে উজ্জল মিয়াসহ ২৫-৩০ জন আহত হন। এ ঘটনায় উজ্জল মিয়া বনানী থানায় হত্যাচেষ্টাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ