রাজধানীর বসিলা থেকে বিদেশি শটগান উদ্ধার
বসিলা থেকে বিদেশি শটগান উদ্ধার

রাজধানীর হাজারীবাগ থানার বসিলা এলাকা থেকে একটি বিদেশি শটগান উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার (৩০ জুন) গভীর রাতে অস্ত্রটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার দুপুরে ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রাত ২টার দিকে বসিলা থেকে একজন ফোন করে জানান, বসিলা মধ্যপাড়ার কালিমুল্লাহ নামে এক ব্যক্তির বাড়ির দ্বিতীয় তলার বাথরুমের ফলস ছাদের ভেতরে একটি শটগান দেখতে পেয়েছেন।

পুলিশের তৎপরতা

পরে বিষয়টি ৯৯৯ থেকে তাৎক্ষণিক হাজারীবাগ থানায় জানানো হয়। সংবাদ পেয়ে হাজারীবাগ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং বাড়িটির বাথরুমের ফলস ছাদের ভেতর থেকে শটগানটি উদ্ধার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা

এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত শটগানটি বিদেশি বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ