নরসিংদীতে ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার
নরসিংদীতে ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার

নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে সড়কের পাশে থাকা ময়লার স্তূপ থেকে দিগন্ত (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে নরসিংদী-মদনগঞ্জ সড়কের মাধবদীর খরমর্দী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিচয় ও পরিবার

নিহত দিগন্ত শেখেরচর এলাকার শফিকুর রহমানের ছেলে। তিনি পরিবার নিয়ে মাধবদীর বিরামপুরে ভাড়া বাসায় থাকতো। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রোববার বিকেলে মোবাইলে কারো সঙ্গে কথা বলে বাসা থেকে বের হয় দিগন্ত, পরে আর বাড়ি ফেরেনি সে। রাতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধার ও ময়নাতদন্ত

সকালে নরসিংদী-মদনগঞ্জ সড়কের পাশে খরমর্দী এলাকায় ময়লার স্তূপে একটি মরদেহ পড়ে থাকার খবরে শনাক্ত করেন স্বজনরা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে দিগন্তের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার একটি পা ভেঙে দেওয়া হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে অন‍্য কোনো স্থান থেকে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ