হরিজন অধিকার সংগঠনের নতুন কমিটি: সভাপতি সুরেশ বাঁশফোর, সম্পাদক প্রশান্ত হাঁড়ি
হরিজন অধিকার সংগঠনের নতুন কমিটি গঠন

বাংলাদেশ হরিজন অধিকার আদায় সংগঠনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে সুরেশ বাঁশফোরকে সভাপতি এবং প্রশান্ত হাঁড়িকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সেমিনার কক্ষে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে দাবি ও লড়াইয়ের ঘোষণা

পরে সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি সুরেশ বাঁশফোর সংগঠনের আগামী দিনের লড়াই ও দাবিসমূহ নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশে প্রায় ১৬ লাখ হরিজন জনগোষ্ঠী বসবাস করলেও তাঁরা সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার। এই জনগোষ্ঠীর নাগরিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই সংগঠনটি কাজ করে যাচ্ছে।

নবগঠিত কমিটি ও উপস্থিত নেতৃবৃন্দ

এ সময় সংগঠনের নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি ওমর সিং হেলা, সাংগঠনিক সম্পাদক প্রান্ত বাঁশফোর এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া সংহতি জানিয়ে বক্তব্য দেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও বাংলাদেশ মাইনরিটি রাইটস ফোরামের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

সংগঠনের নেতারা জানান, হরিজন জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ