আওয়ামী লীগের জুলাই অভ্যুত্থানে সংশ্লিষ্টতা: চিফ প্রসিকিউটর
আওয়ামী লীগের জুলাই অভ্যুত্থানে সংশ্লিষ্টতা: চিফ প্রসিকিউটর

মঙ্গলবার (৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত অপরাধের সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এর প্রেক্ষিতে তদন্ত চলছে।

প্রাথমিক সংশ্লিষ্টতা ও তদন্তের অগ্রগতি

আমিনুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে প্রাথমিক সংশ্লিষ্টতা আছে বলেই তো তদন্ত শুরু হয়েছে। আমাদের তদন্ত টিম কাজ করতেছে। তদন্ত সম্পন্ন হওয়া তো সময়ের ব্যাপার।’ প্রাথমিক-সংশ্লিষ্টতার মধ্যে কী আছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের মধ্যে দলগত তাদের সংশ্লিষ্টতা আছে। ব্যক্তিগত দায় আছে। সুপরিয়র দায় আছে। এগুলো নিয়েই আমাদের তদন্ত এগুচ্ছে।’

পটভূমি: এনডিএমের অভিযোগ

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছিল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)। এনডিএমের প্রতিষ্ঠাতা হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নির্বাচনের সময় তিনি এই দল ছেড়ে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বিএনপি সরকারে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ