আইনমন্ত্রীর আহ্বান: বিরোধী দলের সঙ্গে এক টেবিলে বসে আলোচনা করে সমাধান করুন
আইনমন্ত্রী: বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সমাধান করুন

আইনমন্ত্রীর আহ্বান: বিরোধী দলের সঙ্গে এক টেবিলে বসে আলোচনা করে সমাধান করুন

জাতীয় বিরোধী দলকে কথায় কথায় বিরোধিতা না করে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ রহিতকরণকল্পে আনীত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল, ২০২৬ পাশ করার সময় বিরোধিতা করে রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেনের বক্তব্যের জবাব দিতে গিয়ে মন্ত্রী এ আহ্বান জানান।

বিচারক নিয়োগ ও সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রস্তাব

এ সময় আইনমন্ত্রী বলেন, "আমরা বিচারক নিয়োগ সংক্রান্ত বিষয় আইন প্রণয়ন করব। আমরা সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি করতে চাচ্ছি। আমরা সেই কমিটির কাছে ফিরে যাই। সেই কমিটির কাছে গিয়ে আপনি যে আইনটির কথা বলছেন, আপনি বিচারক নিয়োগের যে স্বচ্ছতার কথা বলছেন, আপনি যে মানদণ্ডের বিচারক চান, যে সুপ্রিম কোর্ট চান, যে বিচার বিভাগের মানদণ্ড চান, যে বিচারালয় চান, আমরাও সেই বিচারালয় চাই।"

তিনি আরও বলেন, "আমরা চাই না যে বাংলাদেশে আর কোনো মানিকের জন্ম হোক। আমরা চাই না বাংলাদেশে আর কোনো খায়রুল হক গজিয়ে উঠুক। আমরা চাই না আর কোনো বিচার বিভাগীয় কিলিং হোক।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রোগ ডিটেক্ট, ডায়াগনোসিস ও ওষুধ দেওয়ার আহ্বান

আইনমন্ত্রী বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, "আসুন- কোন কোন জায়গায় রোগ আছে, সেটা ডিটেক্ট করি। আসুন, প্রপার ডায়াগনোসিস করি। তারপরে আসুন ওষুধ দেই। আমরা সেই পথ ধরে এগিয়ে যাই।"

তিনি সতর্ক করে বলেন, "তা না করে যদি আমরা কথায় কথায় এখন বিরোধিতা করি, আর পেছনে বসে ফ্যাসিস্টরা হাতে তালি দিচ্ছে। আপনারা সঠিক পথে আসেন। আমরাও বেঠিক হতে পারি। আমরাও সঠিক পথে আসতে চাই। আমরাও ভুল করতে পারি। আমরা সঠিক পথে আসতে চাই।"

শেষে তিনি জোর দিয়ে বলেন, "আসুন- দুই পক্ষের ভুল সঠিক কথা এক টেবিলে বসে আমরা আলোচনা করে সমাধান করি।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই আহ্বানটি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত হয়েছে, যা রাজনৈতিক সংলাপ ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।