কুমিল্লায় জামিনে এসে হামলায় হত্যা মামলার আসামির মৃত্যু
কুমিল্লায় জামিনে এসে হামলায় আসামির মৃত্যু

কুমিল্লার তিতাস উপজেলায় হামলার শিকার হয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা জহির মোল্লা (৩০) হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পর অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় আব্দুল লতিফ ভূঁইয়ার (৪৫) মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মানিককান্দি গ্রামে হামলার শিকার হন তিনি।

আব্দুল লতিফের পরিচয়

আব্দুল লতিফ ভূঁইয়া উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের মৃত ধনু ভুইয়ার ছেলে। তিনি জহির মোল্লা হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন এবং জামিনে মুক্ত হয়ে তিনদিন আগে এলাকায় ফিরেছিলেন।

ঘটনার পটভূমি

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি এলাকার সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সঙ্গে সাইফুল মেম্বারের লোকজনের আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২২ সালের ৬ ডিসেম্বর দুইপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হোসেন মোল্লার ছেলে ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় লতিফ আসামি ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

তিতাস থানার ওসি মো. মমিরুল হক বলেন, ৯৯৯ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় লতিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পঙ্গু হাসপাতালে পাঠাই। সেখানে চিকিৎসাধীন রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান ওসি।

এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাড়তি নজরদারি চালাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ