সংখ্যালঘু নির্যাতনে মন্ত্রিত্ব ছাড়ার হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর
সংখ্যালঘু নির্যাতনে মন্ত্রিত্ব ছাড়বেন ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সংখ্যালঘুদের ওপর যেকোনো ধরনের অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন, কিন্তু সংখ্যালঘুদের ওপর অত্যাচার–জলুম–নির্যাতন সহ্য করবেন না।

বিএসআরএফ সংলাপে ধর্মমন্ত্রী

সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপে আজ সোমবার সচিবালয়ের গণমাধ্যমকেন্দ্রে এ কথা বলেন তিনি। এ সময় বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলও বক্তব্য দেন।

ভারত প্রসঙ্গে মন্ত্রী

এক প্রশ্নের জবাবে কাজী শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, ভারত বিশাল দেশ এবং তিনি তাদের শ্রদ্ধা করেন, কারণ তারা গণতন্ত্র লালন করে। তবে তিনি আরও বেশি শ্রদ্ধা করবেন যদি তারা সংখ্যালঘুদের আপন করে নেয়, নিরাপত্তা দেয় এবং তাদের জনগণের অংশ হিসেবে সব ব্যবস্থা নেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধর্মমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, ‘ভারতে কী হচ্ছে, এটা বড় জিনিস নয়, ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে—এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজনবোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে সংখ্যালঘুদের ওপর, কোনো অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার, জলুম, নির্যাতন সহ্য করব না।’

সংলাপে আরও বক্তব্য দেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ