ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেক) পেছন থেকে অজ্ঞাতনামা (৮০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার বিবরণ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আইয়ুব আলী বিষয়টি আমাদের অবগত করলে আমরা গিয়ে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের পেছনে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ অনুসন্ধান
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং মরদেহ মর্গে সংরক্ষিত রয়েছে।



