বঙ্গবন্ধুর ভাষণ বাজানোয় গ্রেফতার ইমি জামিনে মুক্তি
বঙ্গবন্ধুর ভাষণ বাজানোয় গ্রেফতার ইমি জামিনে মুক্তি

রাজধানীর শাহবাগ থানার সামনে ঐতিহাসিক বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানোয় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জামিনে মুক্তি পেয়েছেন। প্রায় দুই মাস কারাভোগের পর বৃহস্পতিবার (৭ মে) বিকালে কারামুক্ত হন তিনি।

বিকাল পৌনে ৩টার দিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। তিনি বলেন, ‘জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকাল পৌনে ৩টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।’

মামলার বিবরণ

ইমির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। গত ৩০ এপ্রিল তিনি অন্তর্বর্তীকালীন জামিন পান। এর আগে একবার তার জামিন আবেদন নাকচ হয়েছিল। গত ৭ মার্চ রাতে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর কারণে একদল লোক ইমিকে মারধরের পর পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ তাকে আটক রাখে এবং পরদিন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার দেখায়। ওই দিনই তাকে কারাগারে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনজীবীর বক্তব্য

কারামুক্তির বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেন তার আইনজীবী মুহা. নোমান হোসাইন। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কারামুক্ত ইমি, পাশে থাকা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

আদালতের রায়

গত ৩০ এপ্রিল ইমির জামিন শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন আইনজীবী নোমান হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ