দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল, দাবি মাহদী আমিনের
দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল: মাহদী আমিন

দেশের আইনশৃঙ্খলা এখন অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ‘মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অবকাঠামো প্রতিটি ক্ষেত্রে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কার্য সমাধান হয়েছে।’

সংলাপে অংশগ্রহণ

বুধবার (৬ মে) সকালে রাজধানীর একটি হোটেলে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো-ভিত্তিক স্বাধীন ও অরাজনৈতিক কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিকস রিসার্চ ইনস্টিটিউটের সাথে আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন।

ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা

মাহদী আমিন বলেন, আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি, সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে। এমন রাজনীতি থাকবে, যেখানে অপপ্রচার থাকবে না। অপপ্রচার কিন্তু অপরাজনীতি। সেটা কোনো রাজনীতির প্রচলন হওয়া উচিত না। আমরা চাই যা কিছু সত্য, যা কিছু সঠিক, যা কিছু ন্যায্য, যা কিছু ন্যায়সংগত সেটার পক্ষে আমরা সবাই মিলে একসঙ্গে অবস্থান নিই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমস্যা সমাধান ও জ্বালানি সংকট

আলোচনা শেষে মাহদী আমিন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সমস্যাগুলো সমাধান করে সামনে এগিয়ে নিয়ে যাবে তা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এসময় আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় পার্শ্ব দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহের কাজ করছে সরকার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ