দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণচেষ্টায় মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণচেষ্টায় মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক ছাইদুর রহমান (৪৫) কে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মে) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের প্রতিষ্ঠিত মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসায় তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে গত ২৬ এপ্রিল ধর্ষণের চেষ্টা করে ছাইদুর রহমান। শিশুটি বাসায় ফিরে তার মাকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা গত ৩ মে দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করলে ছাইদুর রহমানকে আটক করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক ছাইদুর রহমান দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি পরিচালনা করে আসছিলেন। ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির পরিবার ন্যায়বিচার দাবি করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ