মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে রিট শুনানি সোমবার হাইকোর্টে
মনিরা শারমিনের প্রার্থিতা রিট শুনানি সোমবার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনানির জন্য কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার (৪ মে) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

আইনজীবীর তথ্য

রিটকারীর আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে রিটের পক্ষে শুনানি করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম ও মুহাম্মদ হোসেন লিপু।

পটভূমি

এর আগে, গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা এনসিপি নেত্রীর মনোনয়নপত্র বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী, সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর পূর্ণ না হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ২৬ এপ্রিল নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা দেন। তবে পরদিন দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মনিরা শারমিন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন দাখিল করেন। তার হলফনামার তথ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ছাড়েন। সেই হিসাবে চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ