৭ দিনেও খোঁজ নেই এসআই রাকিবুলের, অন্তঃসত্ত্বা স্ত্রীর অপেক্ষা
৭ দিনেও খোঁজ নেই এসআই রাকিবুলের, অন্তঃসত্ত্বা স্ত্রীর অপেক্ষা

রাজধানীর কলাবাগান থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) গত ২৭ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছেন। সাত দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। বাড়িতে তার অন্তঃসত্ত্বা স্ত্রী সামিয়া স্বামীর অপেক্ষায় দিন কাটাচ্ছেন।

পরিবারের আহাজারি

নিখোঁজ এসআই রাকিবুলের বড় বোন আফরোজা সরকার মেরি কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, 'ভাইকে ফিরে পেতে আমরা সবাই চেষ্টা করছি। কিন্তু কোথাও কোনো সন্ধান নেই।' অসুস্থ পিতার কাছে নিখোঁজের ঘটনা লুকিয়ে রাখা হয়েছে, যাতে তিনি আরও অসুস্থ না হন। পুলিশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখনো কোনো সূত্র মেলেনি।

স্ত্রীর বর্ণনা

রোববার (৩ মে) বিকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপটা গ্রামে নিখোঁজ এসআই রাকিবুলের বাড়িতে গিয়ে তার স্ত্রী সামিয়ার (২১) সঙ্গে কথা হয়। তিনি জানান, ২০২৬ সালের ২ জানুয়ারি পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। রাকিবুলের বাবার বাড়ি একই ইউনিয়নের নান্দিয়া সাগুন গ্রামে। তার পিতার নাম শাহাব উদ্দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামিয়া আরও জানান, কিশোরগঞ্জের পিবিআই থেকে পোস্টিং হয়ে গত ২৪ মার্চ ঢাকার কলাবাগান থানায় যোগ দেন তার স্বামী। নতুন দায়িত্বে ব্যস্ত থাকায় এক দিনও বাড়িতে যেতে পারেননি। শেষ কথা হয় গত ২৭ এপ্রিল সকাল ১০টায়। ওই সময় রাকিবুল তার স্ত্রীর কাছে অসুস্থ বাবার জন্য দোয়া চান এবং নিজের খেয়াল রাখতে বলেন।

যোগাযোগ বিচ্ছিন্ন

সামিয়া জানান, ওই দিনই বিকাল ৩টায় তিনি স্বামীর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান। দীর্ঘ সময় কোনো উত্তর না পেয়ে রাত ১০টায় ফোন করলে নম্বর বন্ধ পান। রাত সাড়ে ১১টায় কলাবাগান থানা থেকে রাকিবুলের বাবার নম্বরে ফোন করে জানানো হয় যে, রাকিবুল ডিউটিতে আসেননি এবং তিনি বাড়িতে গেছেন কিনা। এরপর থেকেই নিখোঁজের খবর প্রকাশ পায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের সদস্যরা

রাকিবুল চার ভাইবোনের মধ্যে দ্বিতীয়। বড় বোন আফরোজা সরকার মেরি কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বামীর বাড়িতে থাকেন। ছোট ভাই সাদমান আল সাকিব ময়মনসিংহের আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেন। ছোট বোন মারিয়া (১৩) স্থানীয় কাওরাইদ বাজারের একটি কওমি মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করছেন।

কর্মজীবন

আফরোজা সরকার মেরি জানান, ২০২২ সালে এসআই পদে চাকরিতে যোগ দেন রাকিবুল। গত দেড় বছর তিনি কিশোরগঞ্জের পিবিআইয়ে কর্মরত ছিলেন। সেখান থেকে ঢাকার কলাবাগান থানায় যোগ দিয়ে নিখোঁজ হন। তার ষাটোর্ধ্ব পিতা হেপাটাইটিস সি, ডায়াবেটিস এবং লিভার সিরোসিসে আক্রান্ত। অসুস্থ পিতার কথা বিবেচনা করে পুত্র নিখোঁজের খবর তার কাছে আড়ালে রাখা হয়েছে।

তদন্ত ও বিভ্রান্তি

আফরোজা সরকার মেরি বলেন, বড় বোন হিসেবে তিনি কলাবাগান থানায় গিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। তিনি জানান, তার ভাই ও ভাবির মধ্যে মধুর সম্পর্ক ছিল এবং কোনো পারিবারিক বিভক্তি বা ভুল বোঝাবুঝি নেই।

ক্ষোভ প্রকাশ করে মেরি বলেন, 'আমার ভাইকে নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি খবরে বলা হয়েছে, আমার ভাই আগেও পালিয়েছে। কিন্তু তিনি শান্ত স্বভাবের মানুষ, কখনো পালাননি। অপর একটি খবরে বুথ থেকে টাকা তোলার কথা বলা হয়েছে। কলাবাগান থানার ওসি জানিয়েছেন, এসব খবরের কোনো ভিত্তি নেই।'

তিনি কান্না করে বলেন, 'কোনো বিভ্রান্তি না ছড়িয়ে আমার ভাইকে পাওয়ার জন্য আপনারা প্রকৃত খবর প্রকাশ করুন।' এ সময় তিনি ভাইকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন।