রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসার নিচতলা থেকে বাসার মালিক গোলাম কিবরিয়া (৬৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ মে) সকালে পাঁচ তলা বাসার নিচতলায় অচেতন অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয় লোকজন ট্রিপল ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে সংবাদ দেন।
মরদেহ উদ্ধার ও আইনি প্রক্রিয়া
খবর পেয়ে রামপুরা থানার উপ-পরিদর্শক এসআই মো. শাহিন মিয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যুর কারণ এখনও অজানা
এসআই মো. শাহিন মিয়া জানান, কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে তার ভাই ও স্বজনরা কিছুই বলতে পারেননি। তিনি একাকী থাকতেন এবং কোনো কাজ করতেন না। অনেক আগে বিয়ে করলেও তার কোনো সন্তান ছিল না এবং স্ত্রীও বেঁচে নেই।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি ১৯০ পুর্ব রামপুরা মোল্লা বাড়িতে থাকতেন।



