হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
হাজীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ১১ নম্বর ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের মুন্সী বাড়ি সংলগ্ন এলাকা থেকে নাইট গার্ডের পোশাক পরিহিত মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর বলে জানা গেছে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে পথচারী এক ভিক্ষুক মহিলা মরদেহটি দেখতে পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা ছুটে এসে হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সাংবাদিক এসএম মিরাজ মুন্সী বলেন, "আমার বাড়ির পাশের নির্জন স্থানে হাত-পা ও মুখে স্কচটেপ বাঁধা অবস্থায় একজন বৃদ্ধের মৃতদেহ দেখতে পাই। তার শরীরে নাইটগার্ডের পোশাক ও মুখের ভিতর একটি বাঁশি রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের আঁধারে এখানে ফেলে গেছে।"

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিসিটিভি ফুটেজের গুরুত্ব

তিনি আরও জানান, নির্জন ওই স্থানের পাশে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও আশপাশের বাড়িতে ক্লোজ-সার্কিট ক্যামেরা (সিসিটিভি) রয়েছে। এসব সিসিটিভির ফুটেজ দেখলেই এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের আটক ও রহস্য উদঘাটন করা যাবে বলে আশা করছেন স্থানীয়রা।

পুলিশের তৎপরতা

হাজীগঞ্জ থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। আমাদের প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে নিহতের পরিচয় ও জড়িতদের আটক করা সম্ভব হবে।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ