ডিইউজে নির্বাচনে বাসস ইউনিটে দিদার ও রাজিব জয়ী
ডিইউজে নির্বাচনে বাসস ইউনিটে দিদার ও রাজিব জয়ী

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ইউনিটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ভোটারদের সরাসরি ভোটে প্রধান প্রতিবেদক (বাংলা) দিদারুল আলম দিদার ইউনিট চীফ এবং প্রধান প্রতিবেদক (ইংরেজি) জি এম রাজিব হোসেন ডেপুটি ইউনিট চীফ হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন প্রক্রিয়া

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিইউজে’র তত্ত্বাবধানে বাসস কার্যালয়ের বোর্ড রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটে অনুষ্ঠিত নির্বাচনে দিদারুল আলম দিদার ১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মানিকুল আজাদ পেয়েছেন ৬ ভোট। অন্যদিকে, ডেপুটি ইউনিট চীফ পদে জি এম রাজিব হোসেন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে রাশিদা আফজালুন্নেসা পেয়েছেন মাত্র ৩ ভোট।

নির্বাচন পরিচালনা

ডিইউজে’র সাধারণ সম্পাদক খুরশীদ আলমের তত্ত্বাবধানে নির্বাচন পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক এম সাঈদ খান। নির্বাচন পূর্ব অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডিইউজে’র সভাপতি শহিদুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ডিইউজে’র কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন, বাসস-এর সাবেক বার্তা সম্পাদক মমতাজ বিলকিস বানু, বাসস-এর সাবেক ইউনিট চীফ আবুল কালাম মানিক, কাজিম রেজা ও আনোয়ার উদ্দিন, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজে’র সাবেক কোষাধক্ষ্য জহিরুল হক রানা, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোমিন হোসেন ও ডিইউজে’র কার্যনির্বাহী সদস্য আনোয়ারুল হক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উপস্থিত সাংবাদিকবৃন্দ

নির্বাচনে উপস্থিত ছিলেন বাসস-এর বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক গোলাম আহাদ, বাসস-এর প্রধান বার্তা সম্পাদক আখতারুজ্জমান, সাবেক প্রধান বার্তা সম্পাদক রহিম উদ্দিন ও হারুন-আল নাসিফ, উপ-প্রধান বার্তা সম্পাদক আব্দুল বাতেন ও জুনান নাশিত, বিশেষ প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন চৌধুরী রোকন প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ