গাজীপুর মহানগরীর কোনাবাড়ী প্রেসক্লাবে রোববার (২৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিচ্ছেদের পর স্ত্রীর বিরুদ্ধে অব্যাহত হয়রানি, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন।
পরিচয় ও বিবাহ
মো. সাদ্দাম হোসেন গাজীপুর মহানগরীর হায়দরাবাদ এলাকার রারেক হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন চাকুরীজীবি। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর রুমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। দুই বছরের সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। গত মাসে তাদের বিচ্ছেদ হয়েছে।
অভিযোগ
সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, কিছুদিন দাম্পত্য সম্পর্ক ঠিক থাকলেও একপর্যায়ে স্ত্রী রুমা বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কে জড়ান। নবজাতক রেখে রাতে বাসা থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন তিনি। এসবের প্রতিবাদ করায় গোপনে তাকে ডিভোর্স দেয় রুমা।
তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে চাপ দিয়ে অনেক টাকা পয়সা নিয়েছে এবং তার সম্পত্তি লিখে নেয়। এলাকার মুরুব্বিদের মাধ্যমে কাবিনের ৪ লাখ টাকা পরিশোধ করলেও রুমা পরিকল্পিতভাবে একাধিক মিথ্যা মামলা দায়ের করেছে। সন্তানকে দেখতে না দেওয়ার অভিযোগও করেন তিনি।
হুমকি ও নিরাপত্তাহীনতা
সাদ্দাম আরও বলেন, তার সাবেক স্ত্রী এখনো তাকে ভয় দেখাচ্ছে। বয়ফ্রেন্ড পরিচয় দিয়ে ফোন করে একাধিক ব্যক্তি তাকে হত্যার হুমকি দিচ্ছে, যা রুমার নির্দেশে করা হচ্ছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।
স্ত্রীর বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে রুমা আক্তার বলেন, তাদের ডিভোর্স হয়ে গেছে, তাই তিনি এ বিষয়ে কোনো কথা বলতে আগ্রহী নন। তিনি সাদ্দামের অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে বলেন, এ বিষয়ে তিনি আর কোনো কথা বলবেন না।



