আইভির শো-অ্যারেস্ট কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
আইভির শো-অ্যারেস্ট কেন অবৈধ নয়, রুল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে একাধিক মামলায় বারবার শো-অ্যারেস্ট দেখানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নতুন কোনো মামলায় আইভিকে হয়রানি বা গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের আদেশ

বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বে হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে দায়ের করা একটি রিট পিটিশনের প্রাথমিক শুনানি করে এই আদেশ দেয়। আইভির পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।

আইনজীবীর বক্তব্য

অ্যাডভোকেট সাজু বলেন, আইভি ইতিমধ্যে ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। কিন্তু পরে তাকে আরও দুটি মামলায় শো-অ্যারেস্ট দেখানো হয়। এসব শো-অ্যারেস্টের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার বিবরণ

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আদমজী এলাকায় গার্মেন্টস শ্রমিক মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হন। তাকে খানপুরের ৩০০ শয্যার নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরদিন তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

এই ঘটনায় মিনারুলের ভাই নাজমুল হক ২৩ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩১ জনের নাম এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। আইভিকে মামলার ১২ নম্বর আসামি করা হয়। পরে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ