আনার হত্যা মামলায় শিমুল ভূঁইয়ার জামিন, হাইকোর্টের রুল জারি
আনার হত্যা মামলায় শিমুল ভূঁইয়ার জামিন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের অপহরণ, হত্যার পরিকল্পনা ও খুনের ঘটনায় দায়ের করা মামলায় আসামি শিমুল ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ তার আবেদনের শুনানি নিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। পাশাপাশি তার জামিনের বিষয়ে রুলও জারি করেছেন আদালত।

ঘটনার বিবরণ

এর আগে ২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনাকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর তার মৃতদেহ টুকরো টুকরো করা হয়। এই ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

আসামির জবানবন্দি

মামলার তদন্তে ২০২৪ সালের ৫ জুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়কার চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের গ্রেফতার

আনার হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। আনার হত্যার ঘটনায় তার মেয়ের মামলায় ওই তিনজনকে গ্রেফতার করে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ