নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার
নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের আরও ১৮ গ্রেফতার

নোয়াখালী সদর উপজেলায় ছাত্রদল ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ছাত্রলীগের মিছিলের ঘটনায় আরও ১৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় দফায় এ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মোট ৬৫ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

গ্রেফতার অভিযান

সোমবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে রোববার দিনগত রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ

ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ