জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি একথা জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়। সভায় মন্ত্রিসভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রিসভার পক্ষ থেকে এ অভিনন্দন বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই অর্জন দেশের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন মন্ত্রিসভার সদস্যরা। সভায় আরও বলা হয়, এই নির্বাচন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।



