রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের এক নেতা ইসরাতুল আলম কিরণকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আওয়ামী মৎস্যজীবী লীগের ঢাকা মহানগর উত্তরের জনশক্তি ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
গ্রেফতারের বিবরণ
মঙ্গলবার (২ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে খিলক্ষেত থানা পুলিশ। পুলিশ জানায়, ইসরাতুল আলম কিরণের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখীল উপজেলার হরিপুর গ্রামে। তিনি বর্তমানে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার আল আহসান প্যালেসে বসবাস করছিলেন।
পুলিশের বক্তব্য
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খিলখেত এলাকার নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের ওই নেতাকে গ্রেফতার করা হয়। জুলাই আন্দোলনে তার বিরুদ্ধে মামলা থাকায় ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



