পল্লবী শিশু ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি ও স্ত্রীর বিরুদ্ধে চার্জগঠন
পল্লবী শিশু ধর্ষণ হত্যা মামলায় চার্জগঠন

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ জুন) শুনানি শেষে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২ জুন নির্ধারণ করেছেন আদালত।

এদিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তারা ঘটনার বিষয়ে দোষী না নির্দোষ জানতে চাইলে তারা আদালতে নির্দোষ দাবি করেন। আসামি সোহেল রানার স্ত্রীর কোনও দোষ নেই বলে জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ