শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ কাল
রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্ত্রীর বিচার শুরু

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। একইসঙ্গে আগামীকাল মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

চার্জগঠন ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য

সোমবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন। এর আগে মামলার চার্জ গঠন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এই আদেশ প্রদান করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এ তথ্য নিশ্চিত করেন। গত ২৪ মে একই আদালত এই শুনানির দিন ধার্য করেছিলেন।

অভিযোগপত্র ও সাক্ষী তালিকা

এর আগে গত ২৪ মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় তা ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিনই মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এস আই অহিদুজ্জামান আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগপত্রে বলা হয়, সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার অভিযোগ এবং স্বপ্না আক্তারের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যায় সহায়তা করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও এ মামলায় ১৮ জনকে সাক্ষী করা হয়েছে।

ঘটনার বিবরণ

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাকে ধর্ষণের আলামতও মিলেছে। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচারকার্য সম্পন্ন করার দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ