পল্লবীর শিশু হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চায় সরকার
পল্লবীর শিশু হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চায় সরকার

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, পল্লবীর শিশু হত্যা মামলার বিচারকার্যে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে। আজ রোববার সকালে শৈলকুপা উপজেলা পরিষদ অডিটরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ সাজার প্রত্যাশা

আইনমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যে তথ্য–প্রমাণ আছে, তাতে আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।’ তিনি আরও বলেন, সরকার সারা দেশে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে কৃষক কার্ড চালু করা হবে এবং মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সরকারি ভাতা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সংবিধান সংশোধন কমিটি

সংবিধান সংশোধন কমিটি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘বিরোধী দল থেকে পাঁচজন সদস্য চাওয়া হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, পরে সিদ্ধান্ত জানাবেন। এখন আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিতি

জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ও শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ