বিয়েবাড়ি থেকে ডেকে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা, আটক ৩
বিয়েবাড়ি থেকে ডেকে এসএসসি পরীক্ষার্থী হত্যা, আটক ৩

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ডেকে নিয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লা নামে তিন যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন।

ঘটনার বিবরণ

শনিবার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম একই গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি এবার পাটুয়া আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম। তিনি জানান, ঘটনার রাতে এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল তাজুল। একপর্যায়ে তাকে অনুষ্ঠানস্থল থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আটক ও তদন্ত

ওসি আরও জানান, ঘটনার পর স্থানীয় লোকজন রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। কী কারণে এবং কারা তাজুলকে হত্যা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ