নলছিটিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নলছিটিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নলছিটিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাইজুল ইসলাম রাজুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সরমহল পুনিরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাইজুল ইসলাম রাজু ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। ঈদ উপলক্ষে তিনি বাড়িতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে খুলনার দৌলতপুর থানায় ২০০৯ সালের ৪ জানুয়ারি একটি হত্যা মামলা দায়ের (মামলা নং-০২) করা হয়। মামলায় বিজ্ঞ আদালত তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তাইজুল ইসলাম রাজু পলাতক ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতার তাইজুল ইসলাম খুলনা দৌলতপুর থানার ডাবল মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ