ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার
ঝিনাইদহে ছাত্রদল মামলায় এনসিপি নেতা গ্রেফতার

ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম ওরফে তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে যোগ দিতে এসে জেলা শহরের একটি রেস্টুরেন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ

পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর এলাকায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জেলা ছাত্রদলের আট নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ১১০ জনের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদকে প্রধান করে জেলা ছাত্রদলের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সভাপতি এসএম সমেনুজ্জামান সমেনসহ আটজনকে আসামি করা হয়।

পালটা মামলা ও গ্রেফতার

পরদিন শনিবার (২৩ মে) দুপুরে ঝিনাইদহ সদর থানায় জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির তারেক রেজাসহ ২২ এনসিপির নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে পালটা মামলা করেন। শনিবার রাতে ছাত্রদলের দায়ের করা মামলার অন্যতম আসামি জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে ডিবি পুলিশ যশোর থেকে গ্রেফতার করে। কিন্তু তাকে থানা কিংবা আদালতে হাজির করা হয়নি এমন অভিযোগে রোববার বিকালে ঝিনাইদহ জেলা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। ওই সংবাদ সম্মেলনে যোগ দিতে এসে গ্রেফতার হন তারেক রেজা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আদালতে জামিন

এদিকে এনসিপির দায়ের করা মামলার প্রধান আসামিসহ সবাইকে রোববার দুপুরে ঝিনাইদহের আদালত জামিন দিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ