মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের ২৫% ভাড়া ছাড় চালু
মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধীদের ভাড়া ছাড়

রাজধানীর মেট্রোরেলে সিনিয়র সিটিজেন ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু করতে যাচ্ছে সরকার। সোমবার (২৫ মে) থেকে এই সুবিধা উদ্বোধন করা হবে।

ছাড়ের শর্তাবলী

ঢাকা মাস ট্রানজিট কোম্পানির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী যাত্রীরা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে একক যাত্রা টিকিটে (এসজেটি) ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

প্রতিবন্ধী যাত্রীদের সুবিধা

এছাড়া প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শন করে একক যাত্রা টিকিটে একই হারে ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বোধনী অনুষ্ঠান

সোমবার (২৫ মে) এই কার্যক্রমের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে আনুষ্ঠানিকভাবে এই সুবিধার উদ্বোধন করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ