ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেফতার
ষষ্ঠ শ্রেণির ছাত্রী শ্লীলতাহানি, প্রধান শিক্ষকসহ গ্রেফতার ২

সাভারে পৃথক দুটি ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি এবং ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান এবং পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল এলাকার আবদুর রাজ্জাক (৬৯)।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

পুলিশ জানায়, শনিবার দুপুরে সাভার মডেল থানা পুলিশ কামরুজ্জামানকে গ্রেফতার করে। তিনি সাভার কমলাপুর বাজার দারুল কুরআন বাহারুন নেসা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। শুক্রবার সকালে মাদ্রাসার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে তিনি শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে উত্তম-মাধ্যম দেয়ার পর পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। ছাত্রীটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কামরুজ্জামানকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

অন্যদিকে, সাভারের আমিনবাজার এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রাজ্জাক ও শিশুটির পরিবার প্রায় এক বছর ধরে একই বাড়িতে পাশাপাশি কক্ষে ভাড়া থাকেন। গত বৃহস্পতিবার সকালে শিশুটির মা ছোট সন্তানকে টিকা দিতে স্বাস্থ্যকর্মীর কাছে যান এবং বাবা কাজে বাইরে ছিলেন। এ সময় শিশুটি বাসায় একা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে রাজ্জাক শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা করেন। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে আটক করে। স্থানীয় লোকজন তাকে মারধর করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে আটক করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সাভার মডেল থানার ওসি আরমান আলী জানান, পৃথক দুটি ধর্ষণচেষ্টার অভিযোগে দুইজন গ্রেফতার হয়েছে। শিশুটির বাবা শুক্রবার সকালে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। কামরুজ্জামানকে শ্লীলতাহানির মামলায় শনিবার আদালতে পাঠানো হয়েছে।