কদমতলীতে স্কুল চেয়ারম্যানকে মারধর, শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় উত্তেজনা
কদমতলীতে স্কুল চেয়ারম্যান মারধর, শিক্ষার্থীর আত্মহত্যায় উত্তেজনা

রাজধানীর কদমতলীতে মারধরের শিকার হয়েছেন ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাসুদ হাসান রানা। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (২১ মে) বিকালে দনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এর আগে একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভরত শিক্ষার্থীরা স্কুলের চেয়ারম্যান মাসুদ হাসান রানাকে অবরুদ্ধ করে রাখে।

শিক্ষার্থীর আত্মহত্যার কারণ

নিহতের সহপাঠীদের অভিযোগ, বুধবার (২০ মে) তাদের বাংলা ও অর্থনীতি বিষয়ের মডেল টেস্ট ছিল। সাবিকুন নাহারের অর্থনীতি পরীক্ষার প্রিপারেশন হয়তো ভালো ছিল না, সে পরীক্ষায় চুপচাপ বসে ছিল। এক পর্যায়ে সে খাতায় কিছু একটা আঁকা শুরু করে। সেটা দেখতে পেয়ে ইকোনোমিকস মিস ওর খাতা নিয়ে স্কুলের প্রতিষ্ঠাতা মাসুদ হাসান লিটনের কাছে পাঠান। তিনি অনেকটা সময় ধরে সাবিকুনকে বকাঝকা ও তার সঙ্গে দুর্ব্যবহার করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহপাঠীদের দাবি, স্কুল কর্তৃপক্ষের এমন আচরণ মানসিকভাবে মেনে নিতে না পেরে বাসায় ফিরে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। আত্মহত্যার খবর ছড়িয়ে পড়লে সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই তারা আজ বিক্ষোভ শুরু করে।

পুলিশের অবস্থান

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ