আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক উপাচার্য কারাগারে গেছেন। সিরাজগঞ্জে একদিনে হামে আক্রান্ত হয়েছেন ৪২ জন। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি হাস্যকর বলে মন্তব্য করেছে ছাত্রদল। জামায়াত আমির মোটরসাইকেল চালকদের ওপর করারোপ না করার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে ফের ছাত্রলীগের পোস্টার দেখা গেছে। হাম ও উপসর্গে তিন জেলায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ফ্যামিলি কার্ডে আর্থিক লেনদেন নিষেধ করলেন তথ্য প্রতিমন্ত্রী। চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত তা জানা গেছে। সব খবর এক নজরে।


