মিরপুর, মুগদা ও যাত্রাবাড়ীতে অভিযানে গ্রেফতার ৫৯
মিরপুর, মুগদা ও যাত্রাবাড়ীতে অভিযানে গ্রেফতার ৫৯

রাজধানীর মিরপুর, মুগদা ও যাত্রাবাড়ী থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) এই অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, শুক্রবার মিরপুর থানা এলাকা থেকে ৩০ জন, মুগদা থানা এলাকা থেকে ১২ জন এবং যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা। তাদের সকলকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ