জনগণের নিরাপত্তা উপেক্ষা করে কোনো কর্মসূচিই সফল নয়
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে সরকারের কোনো কর্মসূচিই সফল হবে না। তিনি সম্প্রতি দেশে সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করেছে


