থালাপতি বিজয়ের প্রথম দিনে তিন প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ
বিজয়ের প্রথম দিনে তিন প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছেন থালাপতি বিজয়। রবিবার (১০ মে) দায়িত্বভার গ্রহণ করেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

প্রথম স্বাক্ষরিত ফাইল

বিজয় তার প্রথম স্বাক্ষরিত ফাইলের মাধ্যমে গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দেন। এই উদ্যোগটি তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল, যা সাধারণ মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে।

নারী নিরাপত্তা ও মাদকবিরোধী পদক্ষেপ

এছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘বিশেষ বাহিনী’ গঠনের নথিতেও সই করেন তিনি। রাজ্যে মাদকের বিস্তার রোধে নিজের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি জেলায় একটি করে ‘অ্যান্টি-ড্রাগ ইউনিট’ বা মাদকবিরোধী ইউনিট স্থাপনের প্রস্তাবও অনুমোদন করেছেন নতুন এই মুখ্যমন্ত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী সরকারের সমালোচনা

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পূর্ববর্তী ডিএমকে সরকারের কঠোর সমালোচনা করেন বিজয়। তিনি জানান, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত রাজ্যের আর্থিক অবস্থার ওপর একটি ‘শ্বেতপত্র’ প্রকাশ করা হবে। বিজয় বলেন, ডিএমকে সরকার আমাদের জন্য ১০ লাখ কোটি টাকার ঋণ রেখে গেছে। পূর্ববর্তী সরকার ঠিক কত টাকা ঋণ রেখে গেছে এবং আমার ওপর কতটা বোঝা চাপিয়ে দিয়ে গেছে, তা আমি আপনাদের সবাইকে জানাতে চাই।

ভাষণে অঙ্গীকার

শপথ নেওয়ার পর উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া ভাষণে বিজয় একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়ার অঙ্গীকার করেন। একইসঙ্গে তার দল নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি একে একে পূরণ করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ