দিনাজপুরে বটগাছের ডাল কেটে কাঠ-খড়ি বিক্রির অভিযোগ
দিনাজপুরের নবাবগঞ্জে দাউদপুর বাজারে সরকারি বটগাছের ডাল কেটে প্রায় ৬০ হাজার টাকার কাঠ ও খড়ি বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। উপজেলা প্রশাসন ৪৫ মণ কাঠ-খড়ি জব্দ করেছে, তবে বাকি অংশ উদ্ধার করতে পারেনি।


