বাগেরহাটে সংঘর্ষের পর হামলার শঙ্কায় মালামাল সরানো
বাগেরহাটের চিতলমারীতে দুই পক্ষের সংঘর্ষের পর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে। বাসিন্দারা পাল্টা হামলার আশঙ্কায় বাড়িঘর থেকে মালামাল ও গবাদিপশু সরিয়ে নিচ্ছেন, অনেকে এলাকা ছেড়ে যাচ্ছেন।


