কুষ্টিয়ায় দরগায় হামলায় একজনের মৃত্যু, তিনজন আহত
কুষ্টিয়ার দৌলতপুরে একটি দরগায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। পুরনো একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ানোর পর উত্তেজনা তৈরি হয় এবং জোহরের নামাজের পর হামলা চালায় একদল লোক।


