যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড, সতর্কতা জারি
প্রতিমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড, সতর্কতা জারি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাকড করা হয়েছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একইসঙ্গে আইডি থেকে কোনো বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট এলে, তা বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার (১৯ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ অবস্থায় তার আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা বিশ্বাস না করতে এবং এ ধরনের পোস্ট দেখে বিভ্রান্ত না হতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের দায়ভার প্রতিমন্ত্রী আমিনুল হকের নয়। বরং এটি তার ভাবমূর্তি নষ্ট করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে ফেসবুক আইডি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। আইডি পুনরুদ্ধার সম্পন্ন হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানানো হবে।

এ ঘটনায় সবার সহযোগিতা ও সচেতনতা কামনা করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ